প্রতিষ্ঠানের কিছু নিয়ম-কানুন
শিক্ষার্থীদের নিম্নোক্ত আচরণবিধি মেনে চলা আবশ্যক :
১. প্রতিটি ক্লাসে আসা বাধ্যতামূলক
২. আইডি কার্ড ছাড়া ইনস্টিটিউটে প্রবেশ নিষেধ।
৩. প্রত্যেক শিক্ষার্থীকে সবসময় যথাযথ আন্তরিক হতে হবে ও গ্রহণযোগ্য কাঙ্খিত (নম্র, ভদ্র, বিনয়, শালীন) আচরণ করতে হবে। যেকোন ধরনের আপত্তিকর আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা অনিবার্য।
৪. নিয়মিত ক্লাসে উপস্থিত, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং কথা ও কাজে সৌজন্যবোধ থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যক।
৫. শিক্ষার্থীদের কোন অবহেলা ও বিশৃঙ্খলাজনিত কারণে ইনস্টিটিউটের কোন সম্পদ বা যন্ত্রাংশের ক্ষতি সাধিত হলে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে।
৬. নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন শিক্ষার্থী ইনস্টিটিউটের বাইরে যেতে পারবে না।
৭. ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রবেশের পর জরুরি অবস্থা, জটিল সমস্যা ও স্বাস্থ্যগত অবনতি ছাড়া ছুটি দেয়া হবে না।
৮. কোন শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত হলে বাধ্যতামূলক ভর্তি বাতিল করে দেয়া হবে।
৯. শিক্ষার্থীদের অবশ্যই ক্লাস শুরুর ৫-১০ মিনিট পূর্বে শ্রেণিকক্ষে হাজির থাকতে হবে।
১০. শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই সম্মানজনক দূরত্ব বজায় রাখতে হবে।
১১. জুনিয়র শিক্ষার্থীরা সিনিয়র শিক্ষার্থীদের বড় ভাই/বোন বলে মনে করা এবং তদনুযায়ী আচরণ করা, একইভাবে সিনিয়র শিক্ষার্থীরা জুনিয়র শিক্ষার্থীদেরকে ছোট ভাই/বোন মনে করা এবং তদনুযায়ী আচরণ করা বাঞ্ছনীয়।
১২. ক্লাস চলাকালীন অনুমতি ছাড়া কেউ শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ করতে পারবে না।
১৩. শিক্ষাবর্ষের প্রতি সাময়িকে প্রত্যেক শিক্ষার্থীকে শতভাগ ক্লাসে উপস্থিত থাকতে হবে। বিশেষ কারণে কোন শিক্ষার্থীকে অনুপস্থিত থাকতে হলে তার উপস্থিতি মোট অনুষ্ঠিত ক্লাসের ৭৫% উপস্থিত থাকতে হবে। এর কম উপস্থিতি থাকলে অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
১৪. কোন শিক্ষার্থী ক্লাস চলাকালে ক্লাসের বাইরে থাকতে পারবে না।